সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যার ঘটনার রেশ কাটার আগেই নগরের জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।