Post Bangla
অপরাধ চিত্রসর্বশেষ

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন এবং জান্নাত ফেরদৌস এনি।

রোববার (১৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় এ অভিযান চালায় ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, অভিযানে গ্রেপ্তারকৃত দম্পতির হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩৬ লাখ টাকা। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে তারা মাদক ব্যবসা পরিচালনা করতেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Related posts

আকাশসীমা রক্ষায় নতুন ‘ফ্লাইং রাডার’ বিমান কিনতে যাচ্ছে কানাডা

bangladmin

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

bangladmin

স্থানীয় সরকার নির্বাচন কবে, যা জানালেন প্রতিমন্ত্রী

bangladmin