May 19, 2026
Post Bangla
Image default
বাংলাদেশ

হয়রানি বন্ধে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভূমিসেবায় জনগণের ওপর অযথা হয়রানি বন্ধ করে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় সরকার। সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমিভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, ভূমি সেবা পেতে জনগণের অযথা হয়রানি বন্ধ করতে তার সরকার আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।

সরকার প্রধান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, একটি নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সেবাপ্রদান জনগণের প্রতি করুণা নয়। সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের দায়িত্ব নেওয়ার পর তার সরকার নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নের কাজ পর্যায়ক্রমে এগিয়ে নিচ্ছে। পর্যায়ক্রমে এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে ওয়াদা পূরণের রাজনীতি এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র ঘুরে পরিদর্শন করেন।

আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।

Related posts

‘Edge of Tomorrow’: Doug Liman Call His Time-Bending Actioner ‘Live Die Repeat’

bangladmin

‘Blade Runner’ Video Game: Revisit 1997’s Point-and-Click Adventure

bangladmin

Why ‘Lucky’ Should Earn the Late Harry Dean Stanton His First Oscar

bangladmin