বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে শুভেন্দুর নজিরবিহীন নির্দেশ
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক হওয়া কথিত ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ আর আদালতের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে না। এর পরিবর্তে তাদের সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে, যাতে দ্রুত তাদের পুশব্যাক বা ডিপোর্ট (বহিষ্কার) করা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার হাওড়ায় সাংবাদিকদের জানান, ২০ মে থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী, যেসব অবৈধ অভিবাসী ভারতের নাগরিকত্ব সংশোধনী
