Post Bangla
জেলার খবরসর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহম্মেদ পায়েল (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরের দিকে নিজ বাড়ির শয়নকক্ষে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পায়েল শিবগঞ্জ পৌর ৮ নম্বর ওয়ার্ডের পিঠালিতলা পুরাতনপাড়া মহল্লার আশরাফুল ইসলাম শিলুর ছেলে। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন ইমন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কী কারণে পায়েল এ ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related posts

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

bangladmin

যুক্তরাষ্ট্রে মসজিদে দুই কিশোরের বন্দুক হামলা, নিহত পাঁচ

bangladmin

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

bangladmin