Dark
Light

বিশ্বকাপের মঞ্চে নতুন মুখ কেপ ভার্দের দল ঘোষণা

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে আরও একটি নতুন ও রোমাঞ্চকর রূপকথা লিখতে আসছে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ও ঐতিহাসিক অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ‘দ্য ব্লু শার্কস’রা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই ফুটবল মহোৎসবে কেপ ভার্দেই হতে যাচ্ছে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া ভূখণ্ড ও জনসংখ্যার দিক থেকে অন্যতম ক্ষুদ্রতম দেশ।

Cape Verde 02
প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা কেপ ভার্দেকে নিয়ে দারুণ এক চমক দেখাতে চান দলটির কোচ বুবিস্তা। আর সেই লক্ষ্যেই তিনি সাজিয়েছেন তাঁর ২৬ জনের এই দল। ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন ঘরোয়া লিগে খেলা একঝাঁক অভিজ্ঞ ও পরীক্ষিত ফুটবলারকে তিনি দলে টেনেছেন।

ঘোষিত স্কোয়াডে অন্যতম বড় আকর্ষণ হিসেবে রয়েছেন ডিফেন্ডার রবার্তো লোপেস। আয়ারল্যান্ডের ক্লাব শ্যামরক রোভার্সের হয়ে খেলা এই তারকা ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই কেপ ভার্দে রক্ষণভাগের অন্যতম প্রধান কান্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করে আসছেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ে কেপ ভার্দেকে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে। এইচ-গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইউরোপের পরাশক্তি স্পেন, লাতিন আমেরিকার পাওয়ারহাউজ উরুগুয়ে এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল সৌদি আরব। আগামী ১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে কেপ ভার্দে তাদের ঐতিহাসিক বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২১ জুন উরুগুয়ে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন তারা মুখোমুখি হবে সৌদি আরবের।

Cape Verde 04
ঘোষিত ২৬ সদস্যের কেপ ভার্দে স্কোয়াড:

গোলরক্ষক: ভোঝিনহা, মার্সিও রোসা, সিজে ডস সান্তোস।

ডিফেন্ডার: স্টোপিরা, রবার্তো লোপেস, জোয়াও পাওলো, ডিনে, লোগান কস্তা, স্টিভেন মোরেরা, ওয়াগনার পিনা, সিডনি লোপেস কাবরাল, কেলভিন পিরেস।

মিডফিল্ডার: জামিরো মন্তেইরো, কেভিন পিনা, ডেরয় দুয়ার্তে, তেলমো আরকানজো, ল্যারোস দুয়ার্তে, ইয়ানিক সেমেদো।

ফরোয়ার্ড: রায়ান মেন্দেস, গ্যারি রদ্রিগেস, উইলি সেমেদো, জোভানে কাবরাল, গিলসন তাভারেস, ডাইলন লিভরামেন্তো, হেলিও ভারেলা, নুনো দা কস্তা।

ফুটবল বিশ্বের পরাশক্তিদের ভিড়ে কেপ ভার্দে নামের এই পুঁচকে দ্বীপরাষ্ট্রটি তাদের অদম্য লড়াইয়ের মানসিকতা দিয়ে কতটা পথ পাড়ি দিতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Previous Story

যুক্তরাষ্ট্রে মসজিদে দুই কিশোরের বন্দুক হামলা, নিহত পাঁচ

Next Story

শঙ্কা উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে তুরস্কে ইরানি দল

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest from Blog

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন