বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে শুভেন্দুর নজিরবিহীন নির্দেশ

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক হওয়া কথিত ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ আর আদালতের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে না। এর পরিবর্তে তাদের সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে, যাতে দ্রুত তাদের পুশব্যাক বা ডিপোর্ট (বহিষ্কার) করা যায়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার হাওড়ায় সাংবাদিকদের জানান, ২০ মে থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী, যেসব অবৈধ অভিবাসী ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন, তাদের হাওড়া বা অন্য কোথাও আটক করা হলে আদালতে না পাঠিয়ে সরাসরি উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে অথবা বসিরহাট বিএসএফ আউটপোস্টে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের যথাযথভাবে খাওয়ানোর পর বিএসএফের হাতে তুলে দেয়া হবে। এই পুরো প্রক্রিয়ার একটি সাপ্তাহিক প্রতিবেদন রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) মাধ্যমে মুখ্যমন্ত্রী দপ্তরে (সিএমও) পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Suvendu Adhikari 03
এই পদক্ষেপটিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আলোচিত ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্ত করো, বাদ দাও এবং বহিষ্কার করো) নীতিরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০১৬ সালে তৎকালীন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সংসদে জানিয়েছিলেন, ভারতে প্রায় দুই কোটি অবৈধ বাংলাদেশি বসবাস করছে, যাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে দিল্লি। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারকে হঠিয়ে বিজেপির ক্ষমতায় আসার পেছনে এই অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত সুরক্ষার বিষয়টিই ছিল মূল নির্বাচনী ইস্যু।

পশ্চিমবঙ্গের এই হার্ডলাইন বা কঠোর নীতি প্রতিবেশী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুসৃত কৌশলের মতোই। আসামে ইতিমধ্যেই ট্রাইব্যুনাল বা আদালতের দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষা না করে শত শত কথিত বিদেশিকে পুশব্যাক করা শুরু হয়েছে। সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেন্দু অধিকারীর সাথে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, কারও কারও জন্য খারাপ দিন আসছে। ইঙ্গিতটি যে বাংলাদেশ থেকে যাওয়া কথিত অনুপ্রবেশকারীদের দিকেই ছিল, তা স্পষ্ট।

আইনি দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের পক্ষে শুভেন্দু অধিকারী নির্দিষ্ট কোনো ধারার কথা উল্লেখ না করলেও, ধারণা করা হচ্ছে ২০২৫ সালের এপ্রিলে ভারতের সংসদে পাস হওয়া ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুভেন্দু জানান, গত বছরের ১৪ মে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যা এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে তাঁর সরকার।

Suvendu Adhikari 02
তবে আদালতের নজরদারি ছাড়া পুলিশ নিজে থেকে কাউকে অবৈধ অভিবাসী ঘোষণা করে বিএসএফের হাতে তুলে দিতে পারে কি না, তা নিয়ে স্বয়ং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেই তীব্র বিতর্ক ও সংশয় তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সাধারণত কোনো বিদেশি অবৈধভাবে প্রবেশ করলে বা মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের ১৪(এ) ধারা অনুযায়ী মামলা করে আদালতে তোলা হয়। ওই ব্যক্তি সত্যিই অপরাধী কি না, তা নির্ধারণ করার এখতিয়ার একমাত্র আদালতের, পুলিশের নয়। আদালতের আইনি প্রক্রিয়া দীর্ঘ বলেই মূলত শুভেন্দু সরকার এই বিকল্প ও বিতর্কিত পথ বেছে নিয়েছে।

ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাসেই শুভেন্দু অধিকারীর সরকার একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্যে বিএসএফকে সীমান্ত কাঁটাতারের বেড়ার জন্য জমি দেওয়া, রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযান, ঈদুল আজহার আগে কোরবানির কঠোর নিয়ম কার্যকর করা এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ গান বাধ্যতামূলক করার মতো বিষয়গুলো রয়েছে। উদ্ভূত আইনি জটিলতা শেষ পর্যন্ত আদালতে গড়াবে কি না তা সময়ই বলবে, তবে আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি তাড়াতে পশ্চিমবঙ্গ সরকার যে পুরোপুরি বদ্ধপরিকর, তা এখন স্পষ্ট।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Previous Story

ধারণার চেয়েও দ্রুত গতিতে সামরিক সক্ষমতা ফেরাচ্ছে ইরান

Next Story

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আন্তর্জাতিক সংবাদে

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest from Blog

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে

হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা। রোববার (১৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। ইংরেজি