দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং-এর পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা।

নিজের দুর্নীতি আড়াল করতে ৬৯ জনকে চাকরিচ্যুত করার ঘটনায় বিতর্কিত আশরাফুন্নেসার বিরুদ্ধে এবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ বরাবর অভিযোগ করেছেন জুয়াইরিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ঠিকাদার মো. হারুন অর রশিদ।  বুধবার (২০ মে) জমা দেওয়া ওই লিখিত পত্রে সর্বনিম্ন দরদাতাকে কাজ না নিয়ে সর্ব্বোচ্চ দরদাতাকে কাজ দিতে পাঁয়তারার অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিগত ১০ বছরের প্রকল্প, অডিট আপত্তি, নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা আঁতাতের অভিযোগ তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আবেদন জানানো হয়।

অভিযোগকারী দাবি করেন, ডা. আশরাফুন্নেসার সঙ্গে যোগসাজশে ‘সাবিলা ইন্টারন্যাশনাল’ ও ‘গ্রামীণ ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১০ বছর ধরে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক আঁতাতের মাধ্যমে ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিংয়ের অধিকাংশ প্রকল্প নিয়ন্ত্রণ করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পাশাপাশি অডিট আপত্তিও রয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, টেন্ডার আইডি- ১২২২৪৮৯-এর আওতায় অপটিক্যাল কোলপোস্কোপ মেশিন ক্রয়ে ব্যাপক অনিয়ম হয়েছে।  দরপত্রের শর্ত অনুযায়ী যন্ত্রটির উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ অথবা জার্মানি হওয়ার বাধ্যবাধকতা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও একটি সিন্ডিকেটের যোগসাজশে চীন থেকে আমদানিকৃত নিম্নমানের কমদামি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে।

এছাড়া আইসিইউ বেড, ভেন্টিলেটর, পিটি মনিটর, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের চলমান টেন্ডার (আইডি- ১২৩০৯৮২) নিয়েও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

গত ৪ মার্চ ওপেনিং রিপোর্টের তথ্য উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়, দরদাতাদের মধ্যে জুবায়ের সার্জিক্যাল সর্বনিম্ন ৬৯ লাখ ৯৫ হাজার ৬৫৮ টাকার দর দেয়। দ্বিতীয় অবস্থানে থাকা জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল দর দেয় ৭৫ লাখ ৪২ হাজার ৮০০ টাকা। এরপর এম/এস বেলাল অ্যান্ড ব্রাদার্স ৭৯ লাখ ৬৮ হাজার টাকা এবং সাবিলা ইন্টারন্যাশনাল ৮২ লাখ ১০ হাজার টাকার দর প্রস্তাব করে।

অভিযোগকারী দাবি করেন, সর্বনিম্ন দরদাতাদের অযৌক্তিকভাবে ‘নন-রেসপনসিভ’ ঘোষণা করে প্রায় ৬ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বেশি দরদাতা হওয়া সত্ত্বেও সাবিলা ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি এটিকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার পরিপন্থী উল্লেখ করে দ্রুত তদন্তের দাবি জানান।

অভিযোগপত্রে ঠিকাদার মো. হারুন অর রশিদ বলেন, গুরুতর দুর্নীতির বিষয়গুলো বিবেচনা করে জরুরি ভিত্তিতে এই টেন্ডার প্রক্রিয়াসমূহে আপনার সুনির্দিষ্ট হস্তক্ষেপ প্রার্থনা করছি। একই সাথে বিগত ১০ বছরের প্রজেক্টের অডিট আপত্তি, নিম্নমানের চীনা যন্ত্রপাতি সরবরাহ এবং  ডা. আশরাফুন্নেসার সঙ্গে ‘সাবিলা ইন্টারন্যাশনাল’ ও ‘গ্রামীণ ট্রেড ইন্টারন্যাশনাল’ এর পারস্পরিক অনৈতিক আঁতাতের বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা দাবি জানাই।

অভিযোগের বিষয়ে অধ্যাপক ডা. আশরাফুন্নেসা মন্তব্য জানতে ফোন করা হলে তিনি বলেন, ‘এই বিষয় আমি কোনো কথা বলবো না। এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। আপনি কথা বললে অথরিটির সঙ্গে কথা বলেন।’

Previous Story

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

Next Story

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest from Blog

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে

হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা। রোববার (১৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। ইংরেজি

ফুয়াদের সংগীতায়োজনে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’

ঢাকার শোবিজে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’