বাংলাদেশি সিনেমার কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যে আশ্বাস দিলেন রুদ্রনীল

দীর্ঘ ১৪ বছরের জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্যে আনলেন কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা। স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ কমে যাওয়া, পারিশ্রমিক বৈষম্য এবং বাংলাদেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের কলকাতায় ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে সরব হয়েছেন তাঁরা। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ করার বিষয়টি।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো টেকনিশিয়ান স্টুডিয়োতে সহকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই বৈঠকেই টলিউডের বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা সরাসরি তাঁদের অভাব-অভিযোগ তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ‘শিল্প নির্দেশনা’ বিভাগের এক জ্যেষ্ঠ টেকনিশিয়ান সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীরা এসে দিনের পর দিন কলকাতায় কাজ করে যাচ্ছেন। অথচ আমাদের দেশের টেকনিশিয়ানরা ন্যায্য মূল্যায়ন ও পারিশ্রমিক পাচ্ছেন না। এতে লাভবান হচ্ছেন বাংলাদেশের প্রযোজকেরা, আর স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা বঞ্চিত হচ্ছেন।”

তিনি আরও দাবি করেন, ভিনদেশি শিল্পীদের অবাধ প্রবেশের ফলে স্থানীয় ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা সংকুচিত হয়ে পড়ছে। এমনকি তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কলকাতায় কাজ করতে এসে বাংলাদেশি কলাকুশলীরা এ শহরের নানা অভ্যন্তরীণ বিষয় সম্পর্কেও ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক নাও হতে পারে।

টেকনিশিয়ানদের এমন অভিযোগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সতর্ক অবস্থান নেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর ও আন্তর্জাতিক সম্পর্কসংশ্লিষ্ট একটি বিষয়। ঘরোয়া বৈঠকে বসে এর কোনো তাৎক্ষণিক সমাধান বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি কিংবা টলিউডের দায়িত্বে থাকা অন্য কেউ ব্যক্তিগতভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখি না।”

রুদ্রনীল আরও জানান, বিষয়টি ভারত ও বাংলাদেশের পারস্পরিক সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত। ফলে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ভারতের কেন্দ্রীয় সরকারের। তবে টলিউডের টেকনিশিয়ানদের উদ্বেগ ও দাবি তিনি গুরুত্ব সহকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্টদের মতে, এই বৈঠক টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার কাঠামোয় পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। এতদিন যেসব টেকনিশিয়ান নিজেদের দাবি প্রকাশ্যে তুলতে দ্বিধায় ছিলেন, এখন তাঁরা সরাসরি রাজনৈতিক প্রতিনিধিদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

তবে বিষয়টি কেবল টলিউডের অভ্যন্তরীণ সংকট নয়, বরং দুই বাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ প্রযোজনা ও শিল্পীদের পারস্পরিক কাজের ক্ষেত্রের সঙ্গেও জড়িত। ফলে ভবিষ্যতে এই ইস্যু কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

Previous Story

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আন্তর্জাতিক সংবাদে

Next Story

এক টিকেটে দুই সিনেমা দেখার সুযোগ

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest from Blog

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে

হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা। রোববার (১৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। ইংরেজি