Dark
Light

মৌনী রায়ের ডিভোর্স, বলির পাঁঠা দিশা পাটানি!

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়, এই হাই-প্রোফাইল ডিভোর্সের আগুনে ঘি ঢেলে কোনো প্রমাণ ছাড়াই মাঝখানে টেনে হিঁচড়ে আনা হয়েছে বলিউড সেনসেশন দিশা পাটানিকে! বেচারি দিশার অপরাধ? তিনি মৌনী রায়ের বড্ড কাছের বান্ধবী!


ঘটনার সূত্রপাত মৌনী ও সূরজের যৌথ বিবৃতির পরপরই। নেটপাড়ার কিছু গোয়েন্দা পাবলিক আবিষ্কার করেন যে, দিশা পাটানি নাকি ইনস্টাগ্রামে সূরজ নাম্বিয়ারকে আনফলো করে দিয়েছেন। ব্যস! আর যায় কোথায়? রেডিট থেকে শুরু করে বিভিন্ন গসিপ পেজে নানামুখী মুখরোচক থিওরি রান্না হতে শুরু করে। একদল উগ্র ট্রোলার তো সরাসরি দিশাকেই ‘হোমব্রেকার’ বা ঘরভাঙানি তকমা দিয়ে বসেছে।


ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে দিশাকে লক্ষ্য করে ধেয়ে আসছে একের পর এক বিষাক্ত বাণ। কেউ লিখেছেন, মৌনী আর সূরজের মধ্যে ঝগড়াটা লাগিয়েই দিলে তো? আবার কেউ একটু বেশি নিষ্ঠুর হয়ে লিখেছেন, তোমার সঙ্গেই তো থাকত, তোমার ছোঁয়াচেই মৌনীর ডিভোর্সটা হয়ে গেল। এমনকি ক্ষুব্ধ নেটিজেনদের কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, সূরজকে কেন আনফলো করলে? তোমার জন্যই মৌনী ডিভোর্স নিয়েছে!


গসিপের পারদ আরও একধাপ উপরে চড়ে যখন সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া এবং এডিটেড স্ক্রিনশট ভাইরাল হয়। সেই এডিটেড ছবিতে দেখা যাচ্ছে, মৌনী রায় ও দিশা পাটানি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল পোশাকে গলায় মালা পরে দাঁড়িয়ে আছেন! আর সেই ফেক স্ক্রিনশটের ক্যাপশনে মৌনীর নাম করে লেখা হয়েছে, জীবনের একটা অধ্যায় শেষ করে ওর মধ্যে আমি আমার চিরন্তন আশ্রয় খুঁজে পেয়েছি।


তবে একটু খতিয়ে দেখলেই বোঝা যায়, এই ছবি ও স্ক্রিনশটটি সম্পূর্ণ ডিজিটাল কারসাজি এবং ভুয়ো। মৌনী রায় তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট কখনোই করেননি। আসলে মৌনী রায় এবং দিশা পাটানি দীর্ঘদিনের বেস্ট ফ্রেন্ড। একসঙ্গে পার্টি করা, ছুটি কাটাতে যাওয়া থেকে শুরু করে একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে মাখামাখি, সবখানেই তাঁদের ঘনিষ্ঠতা স্পষ্ট। আর, এই অতিরিক্ত মাখামাখির কারণেই নেটিজেনরা কোনো প্রমাণ ছাড়াই দিশাকে এই ডিভোর্সের খলনায়িকা বানিয়ে ছেড়েছে।


তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ার এই নোংরা চর্চা এবং কোনো প্রমাণ ছাড়াই দিশা পাটানিকে যেভাবে ট্রোল করা হচ্ছে, তা অত্যন্ত সংবেদনহীন। মৌনী-সূরজের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটার পেছনে দিশার দূর-দূরান্ত পর্যন্ত কোনো হাত না থাকলেও, গসিপপ্রেমী নেটিজেনদের কাছে এখন দিশাই প্রধান টার্গেট। গুজবের এই যুগে সত্যতা যাচাই না করে কাদা ছোড়াছুড়ি যে কতটা বিপজ্জনক রূপ নিতে পারে, দিশা পাটানির বর্তমান পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও নিউজ টোয়েন্টিফোর

Previous Story

বিতর্কিত পোস্ট, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Next Story

আফগানিস্তান যুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করল কানাডা

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest from Blog

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন