Dark
Light

ফুয়াদের সংগীতায়োজনে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’

ঢাকার শোবিজে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।

অভিনয়জীবনের পাশাপাশি সংগীতেও সমানভাবে সরব থাকতে এই তারকা প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে, ‘পটাকা’ গানটির মাধ্যমে। এই গান প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন তিনি।  ফোক ও পপ সুর-সংগীতের মিশ্রণে নতুন  এই গানের শিরোনাম  ‘লোকে বলে’। গানের নতুন আয়োজনে সঙ্গী হয়েছেন নন্দিত সুরকার ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির।

এর কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সংগীতায়োজনে তাঁর সহকারী ছিলেন দোতারা শিল্পী আনন্দ শিকদার, দেশের আলোচিত পারকাশন বাদক মিঠুন দাস ও বাঁশী শিল্পী কামরুল আহমেদ।

গানের মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামে শুটিং সেটে গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানের কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। মিউজিক ভিডিওতে শিল্পী নুসরাত ফারিয়া ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির দুজনই অংশ নিয়েছেন। ঈদের দিন একযোগে এসভিএফ ও বিলিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

আয়োজকরা জানান, ‘বিলিং’ তৈরি হয়েছিল বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পী আর সংগীতকে নতুন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রয়াসে। যার যাত্রা শুরু বাংলাদেশি চলচ্চিত্রের মেগাতারকা শাকিব খানের ‘রকস্টার’ ও নন্দিত অভিনেতা আফরান নিশো ‘দম’ সিনেমার গান দিয়ে; যা দর্শক-শ্রোতার মাঝে দারুণ সাড়া ফেলেছে। সেই সাফল্যকে সামনে রেখে তাদের এই নতুন আয়োজন। যেখানে থাকছে ফুয়াদ-ফারিয়ার ফোক-পপ ঘরানার ভিন্ন ধাঁচের আয়োজন ‘লোকে বলে’।

গানটি সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা। দুই বছর বিরতির পর নতুন একক গানের প্রকাশনা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘গানের ভুবনে আরও নতুন কিছু তুলে ধরার আকাঙ্ক্ষা থেকে ফুয়াদের সঙ্গে ‘লোকে বলে’ গানটি তৈরি করা। আগের চারটি গান থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। যেখানে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার ধারণা।’ নুসরাত ফারিয়ার মতো এই আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছেন সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির নিজেও।

বিনোদন জগতে নুসরাত ফারিয়ার আগমন ঘটেছিল উপস্থাপক হিসেবে। এরপর মডেল ও অভিনেত্রী হিসেবে দর্শক মনোযোগ কাড়েন তিনি। টেলিভিশনের পর চলচ্চিত্র দর্শক মনে জায়গা করে নিতেও খুব একটা সময় লাগেনি তাঁর। এরপর আগের পরিচয়গুলো ধরে রেখেই তিনি পা রেখেছিলেন গানের জগতে। নান্দনিক ভিডিওসহ প্রকাশিত তাঁর চারটি গান অনেকের মনোযোগ কেড়েছে। সে কারণে নুসরাত ফারিয়া চেষ্টা করে যাচ্ছেন অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ভিন্ন স্বাদের কিছু তৈরি করে যাওয়ার। অন্যদিকে ফুয়াদ আল মুক্তাদির ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন শিল্পী ও তাদের গানের দল ‘এফএনএফ’র নতুন আয়োজনে।

Previous Story

এক টিকেটে দুই সিনেমা দেখার সুযোগ

Next Story

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest from Blog

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন