26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

সোহরাওয়ার্দীতে জামায়াতের ‘জুলাই শহীদ ও যোদ্ধা’ সমাবেশ চলছে

‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের’ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও মঞ্চে উপস্থিত রয়েছেন এবং তারা বক্তব্য রাখবেন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমাবেশের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন। 

সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

এরই ধারাবাহিকতায় এবার জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মান জানাতে এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এই বৃহৎ সমাবেশের আয়োজন করেছে দলটি।

Related posts

হরমুজ প্রণালীর দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে কঠোর পদক্ষেপ: আইআরজিসির

bangladmin

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ

bangladmin

ইরান সীমান্তে মার্কিন রণসজ্জা, ‘প্রকৃত চুক্তি’ নিয়ে ট্রাম্পের রণহুঙ্কার

bangladmin

১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি

bangladmin

ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের

bangladmin

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির নেতার পদত্যাগ

bangladmin