26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি

গণভোটের গণরায় বাস্তবায়নে তিন দিনের কর্মসূচি ঘোষনা করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় জেলায় গণমিছিল করবে তারা। এ ছাড়া ২ মে সব জেলায় গণমিছিল করা হবে।

গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। এখন প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে আইনে রুপান্তর করে তা সংবিধানে যুক্ত করতে হবে।’

Related posts

মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল একযোগে বরখাস্ত

bangladmin

অবশেষে সরাসরি টেবিলে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান

bangladmin

আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ

bangladmin

ইরানকে শেষ সুযোগ দেয়ার সঙ্গে ধ্বংসের হুমকিও দিলেন ট্রাম্প

bangladmin

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার ‘খোলা চিঠি’

bangladmin

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠক নিয়ে কোনো তথ্য নেই, জানাল ইরান

bangladmin