Dark
Light

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।

বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

এদিন আদালতে আলাদা দুটি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। বিকাল সোয়া ৩টার দিকে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি। এরপর আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের পার্শ্ববর্তী ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়েছে।

‎পুলিশের আবেদনে বলা হয়েছে, হত্যার শিকার শিশু রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরবর্তীতে ‎সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। পরে অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। ওই সময় ফ্ল্যাটের একটি কক্ষে শিশুটির মথাবিহীন মরদেহ পড়ে ছিল। এ ছাড়া আরেকটি কক্ষের ভেতরে একটি বালতির মধ্যে তার মাথাটি রাখা ছিল।

আবেদনে আরও বলা হয়, মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশু রামিসার মাথা শরীর থেকে আলাদা করা হয়। সেই সঙ্গে তার সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে খণ্ডিত মাথাটি বালতির মধ্যে রাখা হয়।

অন্যদিকে ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলেও পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।

Previous Story

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

Next Story

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest from Blog

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে

হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা। রোববার (১৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। ইংরেজি