Dark
Light

টুখেলের ইংলিশ দল ঘোষণা বিনা মেঘে বজ্রপাত!

ইংল্যান্ডের ফুটবল ভক্তদের জন্য একেবার ‘বিনা মেঘে বজ্রপাত’ বললেও ভুল হবে না! পরের মাসেই বসছে বিশ্বকাপ ফুটবলের আসর, আর তার ঠিক আগে আগে এক ঝটকায় চেনা তারকাদের ছুড়ে ফেলে দিলেন কোচ থমাস টুখেল। শুক্রবার ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ফিল ফোডেন ও কোল পামারের মতো হাই-প্রোফাইল মিডফিল্ডারদের। টুখেলের এম সিদ্ধান্তে কপালে উঠেছে অনেকের চোখ।

নাম আর খ্যাতির পেছনে না ছুটে টুখেল যে কতটা নির্মম হতে পারেন, এই দল ঘোষণায় তা আবারও প্রমাণ হলো। কাতার বিশ্বকাপের স্কোয়াড থেকে মাত্র আটজন খেলোয়াড় এবার জায়গা পেয়েছেন। টুখেলের এই ‘ঝাড়াই-বাছাই’ মিশন থেকে বাদ পড়েননি, ডিফেন্সের চেনা মুখ হ্যারি ম্যাগুইয়ার কিংবা রিয়াল মাদ্রিদ তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও।

Thomas Tuchel
তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সাবেক ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টোনি। ইউরো ২০২৪ আসরের পর দেশের হয়ে মাত্র ৭ মিনিট মাঠে থেকেও তিনি টুখেলের গুড-বুকের কল্যাণে সরাসরি বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেন। আর লিগের দ্বিতীয় ভাগে দুর্দান্ত ফর্মে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের কব্বি মাইনু দলে জায়গা পেলেও, টুখেলের আসল ‘লাডলা’ হয়ে হাজির হয়েছেন অভিজ্ঞ জর্ডান হেন্ডারসন।

ববি চার্লটনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ব্রেন্টফোর্ডের এই বুড়ো হাড়।

Foden & Palmer২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ফিল ফোডেন ও কোল পামারের ছবি: সংগৃহীত
দল ঘোষণার পর বেশ খোশমেজাজেই টুখেল জানান, আমি কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসি। এই কঠিন সিদ্ধান্তগুলোই দলের মধ্যে একটা আলাদা জেদ তৈরি করে, যা একদম শেষ পর্যন্ত যাওয়ার জন্য বড্ড দরকার। নামের চেয়ে দলের রসায়ন এবং নিজের প্রতি খেলোয়াড়দের বিশ্বস্ততাকেই বেশি দাম দিচ্ছেন এই জার্মান মাস্টারমাইন্ড।

ফোডেন এবং পামার- দুজনেই ১০ নম্বর পজিশনের জন্য লড়াই করছিলেন, কিন্তু ক্লাবের হয়ে মৌসুমটা যাচ্ছে তাই কাটানোর খেসারত দিতে হলো দুজনকে একসাথেই। কপাল পুড়েছে নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইটেরও। অলি ওয়াটকিন্স এবং ডমিনিক কালভার্ট-লুইনের সাথে যৌথভাবে প্রিমিয়ার লিগের শীর্ষ ইংলিশ গোলদাতা হয়েও টুখেলের মন গলাতে পারেননি তিনি।

Ivan Toneyবড় চমক দেখিয়েছেন সাবেক ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টোনি ছবি: সংগৃহীত
অবশ্য আক্রমণভাগে অধিনায়ক হ্যারি কেইনের ওপর ভরসা রেখে যে সাতজন ফরোয়ার্ড নেওয়া হয়েছে, তার মধ্যে অলি ওয়াটকিন্স জায়গা করে নিয়েছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে হতে যাওয়া এই বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট দল হিসেবেই মাঠে নামবে থ্রি-লায়ন্সরা। এর-গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। এখন দেখার বিষয়, চেনা তারকাদের বাদ দিয়ে একঝাঁক আনকোরা তরুণ আর নিজের পছন্দের বিশ্বস্ত সেনাদের নিয়ে টুখেলের এই ফাটকা ইংল্যান্ডকে সোনার ট্রফি এনে দিতে পারে কি না!

Kobbie Mainooদুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কব্বি মাইনু ছবি: সংগৃহীত
কোচ টুখেলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যান সিটি)।

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), এজরি কোনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জন স্টোনস (ম্যান সিটি), মার্ক গুয়েহি (ম্যান সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল), নিকো ও’রাইলি (ম্যান সিটি), জেদ স্পেন্স (টটেনহ্যাম), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল)।

মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহাম ফরেস্ট), কব্বি মাইনু (ম্যান ইউনাইটেড), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), এবেরেচি এজে (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্টনি গর্ডন (নিউক্যাসল), ননি মাদুকে (আর্সেনাল)।

Previous Story

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা

Next Story

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

Facebook

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest from Blog

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, এবার প্রেমিকার স্বীকারোক্তি

রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম মিয়াকে (৪০) হত্যার পর লাশ আট টুকরা করার মামলায় তার প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন অন্য আসামি আব্দুল

প্রধানমন্ত্রীর এপিএস সেজে নিয়োগ-বদলি বাণিজ্য, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত

‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। নাগরিক অধিকার লঙ্ঘনের কিছু ঘটনায় নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক, দর্শনার্থী বা পথচারীরা যেমন অনাকাঙ্ক্ষিত পুলিশি পিটুনির মুখে পড়েন, তেমনি

দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট

আবারও টেন্ডার প্রক্রিয়ার প্রচলিত আইন, নীতি ও বিধি লঙ্ঘন করে পছন্দের সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অপচেষ্টার কারণে আলোচনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার

১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন-

মাদকবিরোধী সংগঠনের আড়ালে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ

তথাকথিত “স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি” নাম ব্যবহারকারী একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটি বলেছে, তাদের নাম ও

শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। বুধবার (২০ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান

দেশে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট সাংবাদিকরা। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্র যখন