Post Bangla

শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা ‘সম্ভব’: ট্রাম্প

ইরান ও আমেরিকার মধ্যকার চরম উত্তেজনার মাঝে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হওয়া ‘সম্ভব’। দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই আলোচনা শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট যখন এই বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চায়, তখন তিনি একটি খুদে বার্তায় উত্তর দেন, ‘এটি সম্ভব! প্রেসিডেন্ট ডিজেটি’।


মূলত বুধবার সন্ধ্যায় আগের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, ইরানকে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ তৈরির সুযোগ দিতে ট্রাম্প এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে, ফক্স নিউজের তথ্যমতে, হোয়াইট হাউস এই যুদ্ধবিরতি মাত্র তিন থেকে পাঁচ দিনের জন্য বাড়িয়েছে।

সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানকে অনির্দিষ্টকালের জন্য সময় দিতে রাজি নয়। ট্রাম্প চেয়েছিলেন বুধবারের ডেডলাইনের চাপেই ইরান আলোচনার টেবিলে আসুক। কিন্তু মার্কিন গোয়েন্দা তথ্যে জানা গেছে, বর্তমানে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ও মতপার্থক্য রয়েছে, যার ফলে তারা এখনো কোনো চূড়ান্ত প্রস্তাবে পৌঁছাতে পারেনি। ট্রাম্পের এই সময় বাড়ানোর সিদ্ধান্ত একদিকে যেমন যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানের সদিচ্ছাকে প্রকাশ করে, অন্যদিকে এটি একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারিও বটে।


ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই বর্ধিত সময়ের মধ্যে কোনো সমাধান না এলে তিনি ইরানের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস করে দেবেন। বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধ জারি রয়েছে, যা ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। তবে ট্রাম্পের উপদেষ্টারা স্বীকার করেছেন, এই অবরোধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

আপাতত সবার নজর এখন পাকিস্তানের দিকে, কারণ সেখানেই এই সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের বিভক্ত নেতৃত্ব আগামী কয়েক দিনের মধ্যে একটি সর্বসম্মত প্রস্তাব নিয়ে হাজির হতে পারে কি না, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি।

Related posts

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

bangladmin

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

bangladmin

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আদায় শুরু করলো ইরান

bangladmin

হরমুজে যতদিন প্রয়োজন অবরোধ চলবে: পেন্টাগন

bangladmin

ইরানকে চুক্তি ও ধ্বংসের মধ্যে একটি বেছে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

bangladmin

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা শেষ, প্রথম দফার ভোট কাল

bangladmin