26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়। এমন রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা।

পেন্টাগন অবশ্য বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।

এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

Related posts

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে

bangladmin

হরমুজ প্রণালি পার হলো ৯ জাহাজ, আটকা আরও ৮০০

bangladmin

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

bangladmin

হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ ধ্বংসে ট্রাম্পের হুঁশিয়ারি

bangladmin

এবার হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধবিমানের পতন

bangladmin

অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে: জামায়াত আমির

bangladmin