26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

তিন সাগরে জাহাজ চলাচলে বাধার হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

বুধবার এই হুমকি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড, খাতাম আল-আম্বিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলি আবদুল্লাহি।

অবরোধ অব্যাহত রেখে ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করা হলে সেটি যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা করবে বলেও মন্তব্য করেছেন আবদুল্লাহি।

ইরানের পক্ষ থেকে হুমকিটি এমন সময়ে এলো যখন দুই দেশের মধ্যে দ্বিতীয় ধাপে সংলাপ আয়োজনের প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দিনের মধ্যে ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’। ইরান যুদ্ধ প্রায় শেষের পথে আছে বলেও তিনি মন্তব্য করেছেন।

তবে নতুন করে সংলাপের বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, তেহরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে ঠিকই, তবে নতুন কোনো বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সংলাপ নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৮ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।

Related posts

হযবরল হরমুজ: গুলি ও ক্ষেপনাস্ত্র হামলা, আটকা বহু জাহাজ, চলছে পাল্টপাল্টি হুমকিও

bangladmin

যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ ইরানি

bangladmin

ইরান যুদ্ধ নিয়ে মেলোনির সাহসের অভাব রয়েছে: ট্রাম্প

bangladmin

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও ১ দেশ

bangladmin

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আদায় শুরু করলো ইরান

bangladmin

তুরস্কের স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, ৯ জন নিহত

bangladmin