Post Bangla

গ্রেপ্তারি পরোয়ানার পর আমির হামজার আগাম জামিন আবেদন

মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

আজ সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর এ মানহানির মামলা দায়ের করেন। একই দিনে আদালত আমির হামজাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় তিনি মন্ত্রী টুকুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন।

Related posts

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ছয় মাস, নথির এক্সেস পাচ্ছে না টাস্কফোর্স

bangladmin

সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ

bangladmin

টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী

bangladmin

তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

bangladmin

ভার্চুয়াল শুনানিতে একদিনে ৭০৭ মামলা নিষ্পত্তি

bangladmin

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

bangladmin