Post Bangla

ভার্চুয়াল শুনানিতে একদিনে ৭০৭ মামলা নিষ্পত্তি

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে নতুন সময়সূচি ও ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালু করে সুপ্রিম কোর্ট। এর ফলে প্রথম দিনেই উভয় বিভাগে মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং ১৭৭টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় ও ব্যয় হ্রাসে সরকারি ও বেসরকারি দপ্তরের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহার এবং দপ্তরগুলোতে বিদ্যুৎ, গ্যাসসহ সব ধরনের জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ গত ৫ মার্চ ১১ দফা নির্দেশনা জারি করে।

এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং আপিল বিভাগের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত হচ্ছে। একই সঙ্গে আদালতে ব্যবহৃত সরকারি যানবাহনের জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার উভয় বিভাগে (চেম্বার বিচারক আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভার্চুয়াল শুনানির জন্য মামলার তালিকা ও সংযোগ তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে ৯৫টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়ে ২১টি নিষ্পত্তি হয়েছে। হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়ে ১৫৬টি নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে উভয় বিভাগে মোট ৭০৭টি মামলার শুনানি এবং ১৭৭টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।

Related posts

তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

bangladmin

সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ

bangladmin

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

bangladmin

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ছয় মাস, নথির এক্সেস পাচ্ছে না টাস্কফোর্স

bangladmin

গ্রেপ্তারি পরোয়ানার পর আমির হামজার আগাম জামিন আবেদন

bangladmin

টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী

bangladmin