26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হবে: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’

গালিবাফ আরও বলেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। হরমুজ প্রণালির নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক ঘণ্টায় যে সাতটি দাবি করেছেন, সেগুলোর সবই মিথ্যা। এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। সূত্র: আল–জাজিরা

Related posts

যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ চুক্তি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে: ইরান

bangladmin

ইরানকে চুক্তি ও ধ্বংসের মধ্যে একটি বেছে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

bangladmin

সোহরাওয়ার্দীতে জামায়াতের ‘জুলাই শহীদ ও যোদ্ধা’ সমাবেশ চলছে

bangladmin

ইরানের বেসামরিক স্থাপনায় হামলা ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’: ইউরোপীয় কাউন্সিল

bangladmin

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা শেষ, প্রথম দফার ভোট কাল

bangladmin

ইরান সীমান্তে মার্কিন রণসজ্জা, ‘প্রকৃত চুক্তি’ নিয়ে ট্রাম্পের রণহুঙ্কার

bangladmin