26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ

দক্ষিণী সিনেমার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন বুধবার ৪৪ বছরে পা দিয়েছেন। ‘পুষ্পা’ খ্যাত এই হার্টথ্রবের জন্মদিনে হায়দরাবাদজুড়ে ছিল উৎসবের আমেজ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, মঙ্গলবার রাত থেকেই জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাসভবনের বাইরে ভক্তদের ভিড় জমতে শুরু করে। কেউ হাতে ব্লকবাস্টার তারকার ছবি নিয়ে উপস্থিত হন, কেউ আবার আল্লুর সিনেমার চরিত্রের সাজে এসে তারকা দর্শনের জন্য অধীর আগ্রহ প্রকাশ করেন।

অনুরাগীরা জন্মদিন উদযাপনে দেদার আতশবাজিও ফাটান। ভিড়ের চাপ এবং উন্মত্ত উল্লাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। তবে জন্মদিন উপলক্ষে আল্লু অর্জুনের তরফ থেকে ভক্তরা সারপ্রাইজও পান।

জন্মদিনের দিন সকালেই প্রকাশ পায় আল্লু অর্জুনের নতুন মেগাবাজেট সিনেমার প্রথম লুক। ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি পরিচালিত এই কল্পবিজ্ঞান সিনেমার বাজেট ৮০০ কোটি টাকা। পুনর্জন্মের কাহিনি অবলম্বনে তৈরি ছবিতে আল্লুর সঙ্গে জুটি বাঁধেছেন দীপিকা পাডুকোন।

নির্মাতারা জন্মদিনের বিশেষ দিনে সিনেমার নাম ও লুক প্রকাশ করেছেন। ‘রাকা’ নামের এই সিনেমায় আল্লু অর্জুন একেবারে পাশবিক অবতারে ধরা দেবেন। পোস্টারে দেখা গেছে ন্যাড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর। বিশেষ দিনে এই ‘জান্তব দর্শন’ দেখার কারণে ভক্তদের কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।

Related posts

শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা ‘সম্ভব’: ট্রাম্প

bangladmin

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

bangladmin

জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করল লুফথানসা

bangladmin

পেন্টাগনের ইমেইল ফাঁস ইরান নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ফাটল

bangladmin

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

bangladmin

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

bangladmin