26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু, নতুন রোগী ১৪ শতাধিক

দেশে হামের সংক্রমণ লাগামহীন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৭১ শিশুর মধ্যে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে  এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দুই হাজার ৭২১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আট হাজার ৩৬৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে দুইজনের হাম নিশ্চিত ছিলো এবং বাকি পাঁচ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১৫৬টি শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৬১৫ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৪১ জন) ও রাজশাহী (২৯৮ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- বরিশালে ৬৪, চট্টগ্রামে ১৪১, ঢাকা ৬১৬, খুলনা ১৪৩, ময়মনসিংহ ২৯, রাজশাহী ২৯৮, রংপুর ২৬ এবং সিলেটে ৫৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related posts

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা

bangladmin

হাম আক্রান্তদের নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর

bangladmin

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

bangladmin

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক আহমেদ হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

bangladmin

হামে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ১১৭০

bangladmin