Post Bangla

৭৯ তম কানে ছড়ালেন মুগ্ধতা আলিয়া

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রাখার আগেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাজ, উপস্থিতি ও স্টাইল নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের এক বিলাসবহুল হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠছেন আলিয়া।

মিন্ট গ্রিন রঙের পোশাকে তাকে দেখে অনেকেই তুলনা করেছেন রূপকথার রাজকন্যার সঙ্গে।

দ্বিতীয়বার কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়াচ্ছেন মহেশ ভাটকন্যা। এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, কেন বক্স অফিসের বড় সাফল্যগুলো এখনও শুধু পুরুষদের কেন্দ্র করে বিচার করা হয়।