Post Bangla

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ ১২ মে নির্ধারিত ছিল। তবে ৫০টি আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। ফলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করলো ইসি।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ৪৯ জনের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

ইসি সচিবালয় থেকে তাদের নামে গেজেট প্রকাশের পর, শপথ আয়োজনের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বিএনপির প্রার্থীরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার।

এ ছাড়াও রয়েছেন, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
একইসঙ্গে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ সভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়ন বৈধতা পায়।

জামায়াত জোটের প্রার্থীরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

এর আগে এর আগে গেলো ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

Related posts

স্বাস্থ্য খাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে

bangladmin

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের রায় শিগগিরই

bangladmin

জনবান্ধব পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ

bangladmin

আরও দুই মামলায় আইভীকে জামিন দিল হাইকোর্ট

bangladmin

সংরক্ষিত নারী আসন: বিনাভোটে নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বৃহস্পতিবার

bangladmin

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী

bangladmin