Post Bangla

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। ছয় মাস পর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেলেন তিনি। গেল বছরের অক্টোবরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সৌম্য।

প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে ২৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।

সব মিলিয়ে ওয়ানডেতে ৪৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৫টি এবং বাংলাদেশ ১১টি ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

Related posts

মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

bangladmin

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে ডিএনসিসির সংবর্ধনা

bangladmin

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০

bangladmin

নিউজিল্যান্ডের সাথে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

bangladmin

‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী মিরাজরা

bangladmin

বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের ‘বড় ভুল’: সাকিব আল হাসান

bangladmin