কদমতলী‌তে কারাখানায় আগুন: পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সা‌র্ভিসের সদর দফতরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নি‌শ্চিত করেছেন।

তিনি ব‌লেন, আগুন নিয়ন্ত্রণের পর সেখান থে‌কে পাঁচজ‌নের মর‌দেহ উদ্ধার হ‌য়ে‌ছে। তারা নারী না পুরুষ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া এ ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার বেলা একটার দিকে কদমতলীর ওই গ্যাসলাইটার তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট সাতটি ইউনিট কাজে যোগ দেয়।

কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সংশ্লিষ্টরা।

Related posts

হকারদের ডিজিটাল পরিচয়পত্র দিল ডিএসসিসি

এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম

নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ