টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী

টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না, নিপীড়িত মানুষকে আইনি সহায়তা দিতে যা যা করণীয়, তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্‌বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অসহায়, নিপীড়িত মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে।

যারা টাকার অভাবে ন্যায় বিচার পাচ্ছেন না, তাদের ১৬৬৯৯ নম্বরে এ ফোন দিয়ে ফ্রি আইনগত সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি।

এসময় তাৎক্ষণিক দুইজনকে আইনি পরামর্শও দেন মন্ত্রী।

আইনমন্ত্রী জানান, সর্বস্তরের মানুষসহ এই সেবার আওতায় থাকবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে হামলা মামলা, নিপীড়নের শিকার সবাই।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার মামলা জট এবং মামলা হওয়ার আগেই সমস্যার সমাধান করে মামলার ফ্লো কমাতে চায়। এই ক্ষেত্রে লিগ্যাল এইড হবে গুরুত্বপূর্ণ মাধ্যম।

Related posts

সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরার পদত্যাগ

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

গ্রেপ্তারি পরোয়ানার পর আমির হামজার আগাম জামিন আবেদন