26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করে ছাত্রদলের ভেতরে অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তার দাবি, সংগঠনের ভেতরে ঢুকে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ছাত্রদলের অভ্যন্তরে ছাত্রলীগের লোকজন গোপনে প্রবেশ করে পরিস্থিতি উত্তপ্ত করছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ভেতরে ঢুকে তারা ‘ডুগডুগি’ বাজাচ্ছে।

নিজের পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।’

এছাড়া পরিস্থিতিকে পরিকল্পিত বলেও ইঙ্গিত দেন তিনি। ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘না, এগুলো সবই পরিকল্পিত— জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! A false flag operation in the making!’

Related posts

ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের

bangladmin

নিখোঁজ পাইলটকে উদ্ধার করলেও ইরান থেকে বের হতে পারেনি মার্কিন বাহিনী

bangladmin

হরমুজ প্রণালি পার হলো ৯ জাহাজ, আটকা আরও ৮০০

bangladmin

যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ ইরানি

bangladmin

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ

bangladmin

ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা

bangladmin