26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

হাসনাত বললেন প্রিয় দেশবাসী ‘আমরা স্যরি’

গভীর রাতে ফেসবুক লাইভে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
একাধিক বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশবাসী, আমরা স্যরি’। আমরা আসলে পারছি না। আবার এই না যে আমরা হাল ছেড়ে দিবো।  আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয় করবো।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে সংসদে বাতিল হওয়া অধ্যাদেশ প্রসঙ্গসহ একাধিক বিষয়ে কথা বলেন তিনি।

লাইভে হাসনাত বলেন, পুলিশ সংস্কার কমিশন যে অধ্যাদেশ এটা সংসদে উপস্থাপনই করা হয়নি। এটা নিয়ে কোনো কথা সংসদে সরকারি দল বলতে দেয়নি। ইন্টেরিম সরকার পুলিশের ক্ষোভ নিরসন ও ন্যায্যতার ভিত্তিতে প্রয়োজন মেটাতে একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলো কিন্তু বিএনপি সরকার সেটা বাতিল করে দিয়েছে।

এই সরকারের যে মনোভাব পুলিশকে নিয়ে সেটা হচ্ছে এই সরকার পুলিশকে আবার একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে চায়।

মানবাধিকার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার কমিশনের সাথে গুম কমিশন সম্পৃক্ত। গুমের সাথে প্রধানত রাষ্ট্রীয় বাহিনী ও সরকার জড়িত থাকে ফলে জাতীয় মানবাধিকার কমিশন-২০২৬ এর অধ্যাদেশে ছিলো মানবাধিকার কমিশন যদি চায় এই বাহিনীর বিরুদ্ধে তারা নিজেরাই তদন্ত করতে পারবে। দুঃখজনক বিষয় হলো সরকার এই অধ্যাদেশ বাদ দিয়ে ২০০৯ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইন করে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসেছে। ফলে বিএনপি যে আবার গুম খুনে ফিরে যেতে চায় না সেটা স্পষ্ট হয়নি।

সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে নিরপেক্ষ বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এর মাধ্যমে বিচারবিভাগকে আবার রাজনীতিকরণ করা হলো। আবার সেখান থেকে জাস্টিস মানিকের মত বিচারপতি পেতে যাচ্ছি।

Related posts

পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

bangladmin

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার ‘খোলা চিঠি’

bangladmin

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

bangladmin

নারী আসন সংরক্ষণ বিল পাসে ব্যর্থ মোদি সরকার

bangladmin

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক ‘দূরে’: ইরান

bangladmin

যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ চুক্তি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে: ইরান

bangladmin