Post Bangla

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) সারাদেশে আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ১১ শিশুর।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।

১৫ মার্চ থেকে সারাদেশে ৬ হাজার ২০৮ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

একই সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ২৭৯ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩০ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে; আর ৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল থেকে আগের দিন সকাল পর্যন্ত ১ হাজার ২৩৮ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে এক হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে; ৫০৮ জন। সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।

Related posts

পশ্চিমবঙ্গে থেমে নেই নির্বাচন পরবর্তী সহিংসা

bangladmin

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে স্নায়ুযুদ্ধে রাজ্যপাল ও বিজয়

bangladmin

যুদ্ধ বন্ধে ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আমেরিকা ও ইরান

bangladmin

রাষ্ট্র এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

bangladmin

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

bangladmin